রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মিডল্যান্ড ব্যাংকের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর কমেছে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।
বুধবার (৩০ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে, যার ফলে এটি ডিএসইর দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। এই কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৮.৮২ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমেছে।
এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংক পিএলসির ৭.১৪ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ৪.০৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ৩.৩৪ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ৩.২৩ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ২.৮২ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেডের ২.৭৮ শতাংশ এবং এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের দর ২.৫৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *