সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

মীর আক্তারের ইজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন ইজিএম ডিজিটাল প্লাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল ২৫ জুন সকাল ১১টায় কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্লাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি আংশিক রূপান্তরযোগ্য ও রিডিমেবল বন্ড ইস্যুতে এ ইজিএম আহ্বান করেছে।

কোম্পানিটি জানায়, হাইব্রিড সিস্টেমের পাশাপাশি অনলাইন এবং শারীরিক উপস্থিতিতেও এ ইজিএমে অংশগ্রহণ করা যাবে। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের (প্রথম তলা) অ্যাবাকাস কনভেনশন সেন্টারে এ ইজিএম অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *