বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মুনাফায় ১৭ খাতের বিনিয়োগকারীরা

 বিদায়ী সপ্তাহে ((২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। দর বৃদ্ধি পাওয়ায় এই ১৭ খাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছে। আলোচ্য সপ্তাহে দর কমেছে ২ খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে মিউচুয়াল ফান্ড খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। ৮ দশমিক ৭০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা খাত। একই সময়ে ৬ দশমিক ১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সেবা খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য দরবৃদ্ধি পাওয়া অন্যান্যে খাতের মধ্যে- প্রকৌশল খাতে ৫ দশমিক ৩০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৪ দশমিক ৯০ শতাংশ, জীবন বিমা খাতে ৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩ দশমিক ৮০ শতাংশ, আর্থিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২ দশমিক ৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২ দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাত ও বিবিধ খাতে ২ দশমিক ২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২ দশমিক ১০ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৯০ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ৬০ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৪০ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতে ১ শতাংশ দর বেড়েছে।
সাপ্তাহিক রিটার্নে দর কমেছে দুই খাতে। এর মধ্যে ব্যাংক খাতে ০ দশমিক ৫০ শতাংশ এবং সিরামিক খাতে ০ দশমিক ১০ শতাংশ দর কমেছে।
এছাড়া, আইটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *