মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
পুঁজিবাজার প্রেস.কম :শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩টি ব্যাংক পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ১৩টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক।
জানা যায়, উল্লেখিত ১৩ ব্যাংক স্টক ডিভিডেন্ডের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে ১ হাজার ৬১৮ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকার। ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন বাড়াবে ইস্টার্ন ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
