রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই ইসলামিক ফাইন্যান্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। আর আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ৬ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বেড়েছে।
এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *