বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মূল্য সংবেদনশীল তথ্য নেই বাংলাদেশ ফাইন্যান্সের

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৭ টাকা। আর গতকাল বুধবার (০৬ আগস্ট) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১১ টাকা ১০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *