মেট্রোরেলে মিলছে ব্যাংকগুলোর এটিএম সেবা
পুঁজিবাজার প্রেস.কম : রাজধানী ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ৩ স্টেশনে মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ চালু করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) এই বুথগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
স্টেশন তিনটি হলো- মতিঝিল, ঢাকা ইউনিভার্সিটি ও ফার্মগেট। এই বুথগুলো থেকে মেট্রোরেলের যাত্রীরা প্রয়োজনমতো নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স জেনে নেয়া, মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিল পরিশোধ, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তনসহ মিনি স্টেটমেন্ট সেবাও নিতে পারবেন।
বুথ তিনটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. সোহেল খুরশীদ; ইভিপি ও সিটিও মুহাম্মদ মাহমুদ হাসান এবং এসভিপি ও হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা।
