বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

রহিম টেক্সটাইলের আয় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৩ পয়সা।
হিসাববছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৫ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩২ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *