বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

রাইট শেয়ার ইস্যু করবে না অগ্রণী ইন্স্যুরেন্স

রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসলো পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর আবেদন প্রত্যাহার করেছে অগ্রণী ইন্স্যুরেন্স। তবে কী কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে তা জানানো হয়নি। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত থেকে সরে আসছে অগ্রণী ইন্স্যুরেন্স।
এর আগে গত ৩১ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি জানায়, ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *