বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

রিলায়েন্স ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্সুরেন্স লিমিডিট ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ৮৬ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ৮৪ পয়সা। আগের বছর ছিল ৬ টাকা ৬০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬২ টাকা ৬২ পয়সা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *