বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজকের সংবাদ

রুপালী লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পরিমাণ আগের বছর ছিল ১০ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৬) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে ১৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার ঘাটতি হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৬) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে মোট আয় ও মোট ব্যয়ের (দাবি পরিশোধসহ) হিসাবে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি হয়েছে। তবে ২০২৫ সালের একই সময়ে কোম্পানিটি ১৪ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত অর্জন করেছিল।
এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪৮৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৫ কোটি ৭৬ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালি লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ার। সোমবার (২০ জুলাই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৯০ টাকা ৬০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *