রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ, নতুন শেয়ার ইস্যু
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির শেয়ার মানি ডিপোজিটের বিপরীতে ইস্যু করা ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার সরকারের অনুকূলে জমা হয়েছে। এর ফলে ব্যাংকটির পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ বেড়ে ৯৪১ কোটি ২৬ লাখ ২৩ হাজার ১৮০ টাকায় দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১২ জুলাই ২০২৬ তারিখের সম্মতিপত্র এবং ২২ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১ হাজার ২৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের সচিবের বিও হিসাবে এসব শেয়ার জমা করেছে।
