শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

রেকর্ড ডেট ঘিরে ৩ কোম্পানির লেনদেনে পরিবর্তন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির রেকর্ড ডেট সংক্রান্ত লেনদেনের নিয়ম ঘোষণা করেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার লেনদেন রেকর্ড ডেট অর্থাৎ আগামী ১৫ অক্টোবর, ২০২৬ তারিখে বন্ধ থাকবে।

অন্যদিকে, তালু স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২৬ পর্যন্ত শুধু স্পট মার্কেটে অনুমোদিত থাকবে। এ সময় ব্লক লেনদেনও স্পট সেটেলমেন্ট চক্র অনুযায়ী নিষ্পত্তি করা হবে। রেকর্ড ডেট ১৯ অক্টোবর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *