বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
এক্সক্লুসিভ

রেকর্ড লভ্যাংশ ঘোষনায় লেনদেনের শীর্ষে লিন্ডে বিডি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটি আজ রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লিন্ডে বিডির ১০২ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আজ ৪৩ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইবনে সিনা।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গ্রামীণফোন, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএইচ ইস্পাত এবং বিএটিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *