শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার দর বাড়ার সেরা ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজুবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১ টাকা বা ৯.৯০ শতাং।

আর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বেড়ে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, ইনট্রাকো রিফুয়েলিং, ন্যাশনাল ব্যাংক, বেস্ট হোল্ডিংস, সিকদার ইন্সুরেন্স এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *