সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার দর বাড়ার সেরা ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৪ জানুয়ারি) দেশের প্রধান পুৃজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বাড়ার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্সুরেন্স শেয়ার দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭৪ শতাংশ।

আর ৩২ টাকা ৬০ পয়সা বা ৮.৭৩ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

এদিন ডিএসইতে দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সী পার্ল রিসোর্ট, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, সামিট এ্যালাইন্স, এমারেল্ড ওয়েল এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *