রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

সোমবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

চলতি বছরের প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির নীট মুনাফা হয়েছে ৮ কোটি ৭২ লাখ টাকা। গত বছর প্রথম প্রান্তিকে ৭ কোটি ৯০ লাখ টাকা মুনাফা হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৯৭ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *