বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচিত বছরের ইউনিটহোল্ডারদের জন্য ফান্ডটি কোন লভ্যাংশ দেবে না।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ হিসাববছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ২০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে ফান্ডটির বাজার মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ৯ টাকা ৬৫ পয়সা।

প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ০৫ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *