শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

লভ্যাংশ না দেওয়ার খবরে এনার্জিপ্যাকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২২৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন লভ্যাংশ না দেওয়ার ঘোষণায় দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, রোববার (২৪ নভেম্বর) এনার্জিপ্যাকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৪৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্কয়ার টেক্সটাইল পিএলসি।
রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স, বিডি ওয়েলডিং, তমিজউদ্দিন টেক্সটাইল, নিউলাইন ক্লথিং, বিডি ফাইন্যান্স, জাহিন টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *