শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

লাভেলো আইসক্রিমের শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ তদন্ত করার নির্দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএসইতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি চিঠি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লাভেলো আইসক্রিমের শেয়ারদর ও লেনদেন বেড়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক। এই পরিস্থিতিতে ডিএসইকে লাভেলো আইসক্রিমের লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেয়া হলো।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেনের অস্বাভাবিক বৃদ্ধির কারণগুলো (বাজারের কারসাজি, ইনসাইডার ট্রেডিং ও অন্যান্য বাজারের অপব্যবহারসহ) চিহ্নিত করে ৩০ কর্মদিবসের মধ্যে বিএসইসির সার্ভিলেন্স বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *