লিন্ডেবিডি পর্ষদ সভা করবে আগামী ৩০ জুলাই
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডেবিডি লিমিটেড। আগামী ৩০ জুলাই বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৯ টাকা ২২ পয়সা।
