বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লিন্ডে বাংলাদেশের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৯০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৬ মার্চ) লিন্ডে বাংলাদেশের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮২ টাকা বা ৭ দশমিক ৮৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আরামিট সিমেন্ট।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মিথুন নিটিং, মেট্রো স্পিনিং, এটলাস বাংলাদেশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১, সোনারগাঁও টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স এবং এসবিএসি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *