লুবরেফ বাংলাদেশ পিএলসির -২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
লুবরেফ বাংলাদেশ পিএলসি ২৩ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর ১২.৩০ ঘটিকায় চট্টগ্রাম অলংকার মোড় -সানসিটি হেভেন এ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান রুবাইয়া নাহার ‘ সভাপতিত্বে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিল ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইউসুফ ‘সালাউদ্দিন ইউসুফ ডক্টর ইসরাত জাহান সহ কোম্পানি সেক্রেটারি কবির হোসেনের সঞ্চালনায় এফসিএস এবং অন্যান্য । এ ছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার উক্ত সভায় যোগ দেন।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ নিম্নোক্ত বিষয়সমূহ আলোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন:
১. ৩১ ডিসেম্বর ২০২৪ -২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন।
গত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের অনুকূলে কোন লভ্যাংশ না দেওয়ার্ সিদ্ধান্ত ।আগামীতে পরিস্থিতি মোকাবিলায় কিছু অনুমেদিতের প্রসঙ্গে
সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক শেয়ারহোল্ডারদের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কোম্পানির আর্থিক শৃঙ্খলা, নিয়ন্ত্রক পরিপালন ও কর্পোরেট সুশাসন বজায় রাখার বিষয়ে পরিচালনা পর্ষদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।
সভা শেষে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
