বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৫ অক্টোবর) অগ্নি সিস্টেমসের ২৯ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলো আইসক্রিমের আজ ১৩ কোটি ৩৯ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৬৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে টেকনো ড্রাগস লিমিটেড।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, এনআরবি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মা এবং ক্যাপিটটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *