শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অগ্নি সিস্টেমসের ২২ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলোর আজ ১৯ কোটি ২১ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্র্যাক ব্যাংক।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, টেকনো ড্রাগস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *