মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে আইএফআইসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ মে) আইএফআইসি ব্যাংকের ২১ কোটি ৩৯ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ই-জেনারেশনের আজ ১৯ কোটি ২০ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ১২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *