শুক্রবার, জুন ৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২০ এপ্রিল) কোম্পানিটির ১২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১০ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকার। আর ১০ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এপেক্স ফুটওয়্যার এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *