বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ই-জেনারেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই-জেনারেশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৩ মে) ই-জেনারেশনের ৩৮ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের আজ ৩৫ কোটি ৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ৯৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস লিমিটেড, গোল্ডেন সন, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফু-ওয়াং সিরামিক, স্যালভো ক্যামিকেল, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *