বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে উত্তরা ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে উত্তরা ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উত্তরা ব্যাংকের এক কোটি ৩০ লাখ ২১ হাজার ৯২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৯৪ লাখ টাকা। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেস্ট হোল্ডিংসের আজ ২৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মুন্নু ফেব্রিকস।

বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, আইটি কনসালটেন্টস, ব্র্যাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *