রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড লিঃ

সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৩৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।শেয়ার বাজার গাইড
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি । কোম্পানিটির ১৭ কোটি ০৮ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৫ কোটি ৬৬ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দ্য সিটি ব্যাংক পিএলসি, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড , সাইফ পাওয়ারটেক লিমিটেড , ইনটেক লিমিটেড, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *