শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

 সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ জানুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং। কোম্পানিটির এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ১৬ লাখ ৬৯ হাজার টাকার। আর ১১ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং, আফতাব অটো,ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *