বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০১ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ ব্যাংকটির ১৮ কোটি ১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকার।স্টক ব্রোকারেজ
১০ কোটি ২৮ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল হোটেল।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইনট্রাকো রিফুয়েলিং, অগ্নি সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মিডল্যান্ড ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *