বুধবার, অক্টোবর ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ২২ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৮৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি,বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *