মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যাল। কোম্পানিটির ২১ কোটি ৯৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, সোনালী পেপার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম এবং সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *