শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানির মোট ৪৫১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানিটির ২১ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৩ লাখ ৪৫ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, সোনালী পেপার, ডমিনেজ স্টিল, কে অ্যিান্ড কিউ, প্রগতি ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *