বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জনা
সূত্র মতে, রবিবার (০৭ ডিসেম্বর) কোম্পানিটির ১৭ কোটি ০১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করেন
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির ১১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮ কোটি ৮৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, বিডি থাই ফুড, নোয়ার গ্যালভানাইজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, মেট্রো স্পিনিং এবং ফাইন ফুডস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *