সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ জানুয়ারি) কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ২৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৬৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফাইন ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *