শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সাইহাম কটন মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকার। ৮ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ড্রাগণ সোয়েটার, ইনট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়াম এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *