রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধানপুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (২০ মার্চ) ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফু-ওয়াং সিরামিকের আজ ১৬ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গোল্ডেন সন লিমিটেড, ওরিয়ন ফার্মা, রবি, বেস্ট হোল্ডিংস, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *