বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) গ্রামীণফোনের ৮৫ কোটি ৫২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংক আজ ৬৭ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস পিএলসি।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজিউমার, স্কয়ার ফার্মা, ডিবিএইচ ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *