সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (০২ অক্টোবর) গ্রামীণফোনের ২০ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডে বিডির লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকার। আর ১৬ কোটি ৮৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এমজেএল বাংলাদেশ, এডিএন টেলিকম এবং ইবনে সিনা ফার্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *