শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডমিনেজ স্টিল কোম্পানিটি ১৮ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ইবনে সিনা ফার্মা, খান ব্রাদাস্‌, সিটি ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *