সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে পূবালী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কোম্পানিটির ১৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৪ লাখ ২৩ হাজার টাকার। ৯ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ট্রাস্ট ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, বিচ হ্যাচারি, বেস্ট হোল্ডিংস এবং আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *