বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে প্রগতি লাইফ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৬ জানুয়ারি) কোম্পানিটির ১৪ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সিটি ইন্সুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব, এশিয়া ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *