বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৫ জানুয়ারি) কোম্পানিটির ২৪ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৪ লাখ ২৫ হাজার টাকার। ৮ কোটি ৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওয়াইম্যাক্স, পূবালী ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, সানলাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *