বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বিএসসি

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৪ ডিসেম্বর) কোম্পানিটির ১৮ কোটি ৭৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাঙক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সায়হাম কটন, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, ফাইন ফুড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং উত্তরা ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *