শনিবার, আগস্ট ১, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২১ এপ্রিল) কোম্পানিটির ২৩ কোটি ৪২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএসসির লেনদেন হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার। আর ১২ কোটি ৩১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকস লিমিটেড, উত্তরা ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফাইন ফুডস এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *