বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঈদের আগের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ১৫ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ ৩৮ হাজার টাকার।
১১ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারি, লাভেলো, এস. আলম কোল্ড রোল্ড, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ণ ব্যাংক ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *