মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) কোম্পানিটির ৪৭ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিএসসির লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৭ লাখ ০৯ হাজার টাকার। আর ৩৬ কোটি ৪৩ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ইস্টার্ণ হাউজিং এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *