লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক
পুঁজিবাজার প্রেস.কম :সপ্তাহের প্রথম কার্য দিবস সোমবার (৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৩৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – সিটি ব্যাংকের ১৫.৩৮ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৫.২৫ কোটি টাকা, বীচ হ্যাচারীর ১১.৭৭ কোটি টাকা, স্কয়ার ফার্মার ১১.৫৮ কোটি টাকা, সী পার্লের ১০.৭৬ কোটি টাকা, লাভেলো আইসক্রীমের ১০.৪২ কোটি টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০.২৪ কোটি টাকা, অগ্নি সিস্টেমের ৯.৮৪ কোটি টাকা ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
